লার্নিং এখন হাতের মুঠোয়
সিনিয়র শিক্ষক | আল-কুরআন শিক্ষক | ইসলামী সাংস্কৃতিক ও শিশু-কেন্দ্রিক কনটেন্ট প্রশিক্ষক
মাওলানা মোঃ আব্দুস সালাম একজন অভিজ্ঞ আল-কুরআন শিক্ষক ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের কুরআন শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং সৃজনশীল ইসলামী কনটেন্ট নিয়ে কাজ করে আসছেন।
তিনি বর্তমানে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত এবং ২০১৩ সাল থেকে আল-কুরআন শিক্ষকতা করে আসছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিশুদের উপযোগী ও সহজবোধ্য পদ্ধতিতে কুরআন শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও সুন্দর নৈতিকতার চর্চা গড়ে তুলতে কাজ করছেন।
শিক্ষকতার পাশাপাশি ২০০০ সাল থেকে তিনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। তিনি দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে শিশুদের নিয়ে ইসলামী অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। Rtv-এর “হৃদয়ের সুর” অনুষ্ঠানের সঙ্গেও তিনি কাজ করেছেন। এছাড়াও NTVসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে শিশু-কেন্দ্রিক ইসলামী অনুষ্ঠান পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
শিশুদের জন্য আধুনিক ও আকর্ষণীয় ইসলামী কনটেন্ট তৈরিতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি Pan Vision-এর “দুয়া কার্টুন” এবং কানাডাভিত্তিক একটি ইসলামিক কার্টুন চ্যানেলের নিয়মিত কনটেন্ট পরিচালনার সঙ্গে যুক্ত।
Utsho School-এ তাঁর লক্ষ্য হলো শিশুদের জন্য কুরআন শিক্ষাকে সহজ, আনন্দময় ও বয়স-উপযোগী করে তোলা—যাতে শেখার পাশাপাশি কুরআনের সঙ্গে তাদের একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে।
সর্বমোট ১ টি কোর্স রয়েছে
$750.00
$1,000.00