পরিচিতি
নুসরাত জাহান আশা
MBBS 4th Year Student | ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
Course Instructor — First Aid & Healthy Lifestyle
নুসরাত জাহান আশা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে একাডেমিক অধ্যয়নের পাশাপাশি তিনি জনসচেতনতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি Public Vaccination Program-এ অংশগ্রহণ করে জনস্বাস্থ্যসচেতনতা ও টিকাদান কার্যক্রমে অবদান রেখেছেন। স্বাস্থ্যঝুঁকি কমাতে সঠিক প্রাথমিক চিকিৎসা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্বকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। তাঁর বিশ্বাস, জরুরি মুহূর্তে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া এবং দৈনন্দিন জীবনে সচেতন স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলা অনেক জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উৎস স্কুলে নুসরাত জাহান আশা Primary Management of Common Diseases (Non-Academic) কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন।
এই কোর্সটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো একাডেমিক মেডিকেল বা বায়োলজি কোর্স নয়।
এখানে মেডিকেল কলেজের একাডেমিক সিলেবাস, জটিল রোগতত্ত্ব, ক্লিনিক্যাল ডায়াগনসিস বা চিকিৎসাবিজ্ঞানের গভীর তাত্ত্বিক বিষয় পড়ানো হয় না। বরং সাধারণ শিক্ষার্থীদের উপযোগী করে প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে করণীয়, Common Disease সম্পর্কে প্রাথমিক স্বাস্থ্যসচেতনতা এবং স্বাস্থ্যসম্মত Lifestyle নিয়ে আলোচনা করা হয়েছে।
অর্থাৎ, এই কোর্সটি মেডিকেল বা Biology background-এর শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো শ্রেণির সাধারণ শিক্ষার্থী—যারা নিজের ও পরিবারের জন্য প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যজ্ঞান অর্জন করতে চান, তাদের জন্যও কোর্সটি উপযোগী।