সাধারণ রোগসমূহের প্রাথমিক ব্যবস্থাপনা (নন-অ্যাকাডেমিক)
খুব শীঘ্রই
আচ্ছা, হঠাৎ যদি আপনার প্রিয়জন বুকে ব্যথা অনুভব করে? ব্যথা তীব্র হচ্ছে। কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। ঐ মুহূর্তে আপনার কী করা উচিত? হয়তো হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু হাতে যদি সময় কম থাকে? তাহলে কী করবেন? জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণ কোনো অসুস্থতা আর সম্ভাব্য জরুরি অবস্থার মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন? কোন লক্ষণগুলোকে গুরুত্ব দিতে হবে? কখন অপেক্ষা করা যায়, আর কখন দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়া প্রয়োজন? Primary Management of Common Diseases (Non-Academic) কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি, যাতে আপনি অল্প সময়ে সাধারণ রোগ ও জরুরি পরিস্থিতির গুরুত্বপূর্ণ লক্ষণগুলো চিনতে পারেন এবং প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা অর্জন করতে পারেন। এখানে কোনো জটিল একাডেমিক আলোচনা নেই। নেই কঠিন মেডিকেল টার্ম মুখস্থ করার চাপ। বরং সহজ ভাষায় আলোচনা করা হয়েছে—কীভাবে পরিস্থিতি বুঝবেন, কোন লক্ষণগুলো খেয়াল করবেন, জরুরি অবস্থায় কী করবেন এবং কখন দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। এই কোর্সের উদ্দেশ্য চিকিৎসক তৈরি করা নয়; বরং দৈনন্দিন জীবনে হঠাৎ অসুস্থতা বা জরুরি পরিস্থিতির মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে, দ্রুত ও দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা। কারণ, জরুরি মুহূর্তে কয়েক মিনিটের সঠিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এই কোর্সে যা থাকছে
- সার্টিফিকেট
- কমিউনিটি সাপোর্ট
- লাইফটাইম এক্সেস
- ফ্রি রিসোর্স
গিফট দেওয়ার জন্য কিনুন
প্রিয়জনকে জ্ঞান ও দক্ষতা অর্জনের একটি সুন্দর উপহার হিসেবে কোর্সটি পাঠান।
উপহার হিসাবে কিনুনমোট ক্লাস
১৭ টি
অ্যাসাইনমেন্ট
৮ টি
কুইজ
--
কোর্সের সময়কাল
০২:৩৭:০০
কোর্সের বিবরণ
হঠাৎ যদি আপনার প্রিয়জন বুকে ব্যথা অনুভব করেন? ব্যথা তীব্র হচ্ছে, কিন্তু পরিস্থিতি কতটা গুরুতর—আপনি বুঝতে পারছেন না। ঐ মুহূর্তে আপনার কী করা উচিত? হাসপাতালে নিয়ে যাবেন—এটি স্বাভাবিক সিদ্ধান্ত। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগের সময়টুকুতে কী করবেন? কোন লক্ষণগুলোকে গুরুত্ব দেবেন? কখন অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে?
জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে দ্রুত ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রয়োজনকে সামনে রেখেই Utsho School নিয়ে এসেছে Primary Management of Common Diseases (Non-Academic) কোর্স।
এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে দেখা দেওয়া বিভিন্ন Common Disease, অসুস্থতার প্রাথমিক লক্ষণ এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি সম্পর্কে সহজ ও ব্যবহারিক ধারণা অর্জন করতে পারেন। এখানে মূল লক্ষ্য হলো—রোগের নাম মুখস্থ করানো নয়; বরং পরিস্থিতি চিনতে শেখানো, গুরুত্বপূর্ণ লক্ষণ শনাক্ত করতে সাহায্য করা এবং প্রয়োজনীয় সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতন করা।
কোর্সটি কাদের জন্য?
এই কোর্সের জন্য কোনো Medical বা Biology background প্রয়োজন নেই। এটি বিশেষভাবে সাধারণ শিক্ষার্থী ও সচেতন ব্যক্তিদের উপযোগী করে তৈরি করা হয়েছে।
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো ব্যক্তি—যিনি নিজের, পরিবারের সদস্য কিংবা কাছের মানুষের সাধারণ স্বাস্থ্যসমস্যা ও জরুরি পরিস্থিতিতে কীভাবে প্রাথমিকভাবে সাড়া দিতে হয় সে সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করতে চান—তাদের জন্য এই কোর্সটি উপযোগী।
কী থাকছে এই কোর্সে?
কোর্সটিতে কোনো জটিল মেডিকেল সিলেবাস, গভীর রোগতত্ত্ব, ক্লিনিক্যাল ডায়াগনসিস বা চিকিৎসাবিজ্ঞানের দীর্ঘ একাডেমিক আলোচনা রাখা হয়নি। বরং সহজ ভাষায় এবং বাস্তব পরিস্থিতির আলোকে আলোচনা করা হয়েছে—
- Common Disease-এর সাধারণ লক্ষণ ও প্রাথমিক ধারণা
- কোন লক্ষণগুলো সাধারণ এবং কোনগুলো Warning Sign হতে পারে
- জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে কী করা উচিত
- কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ বা Emergency Medical Care প্রয়োজন
- অসুস্থ ব্যক্তিকে সহায়তা করার সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত
- প্রাথমিক স্বাস্থ্যসেবা ও Basic First-Aid-এর গুরুত্বপূর্ণ ধারণা
- Dehydration, Fever, Headache, Vomiting, Diarrhoea, Minor Injuryসহ বিভিন্ন সাধারণ স্বাস্থ্যসমস্যায় প্রাথমিক করণীয়
- স্বাস্থ্যকর Lifestyle ও Disease Prevention সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতা
- ভুল ধারণা, অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও ঝুঁকিপূর্ণ Self-treatment এড়িয়ে চলার বিষয়ে সচেতনতা
একাডেমিক কোর্স নয়—ব্যবহারিক স্বাস্থ্যজ্ঞান
এই কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হলো এর Non-Academic Approach। এখানে Medical College-এর Academic Syllabus অনুসরণ করা হয়নি। জটিল Pathophysiology, Pharmacology, Clinical Diagnosis বা চিকিৎসাবিজ্ঞানের গভীর তাত্ত্বিক বিষয়কে কোর্সের মূল বিষয়বস্তু করা হয়নি।
বরং একজন সাধারণ মানুষ বাস্তব জীবনে যে পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে পারেন, সেগুলোকে সহজভাবে উপস্থাপন করে কীভাবে পরিস্থিতি বুঝবেন, কোন লক্ষণকে গুরুত্ব দেবেন, কখন সতর্ক হবেন এবং কখন professional medical assistance নিতে হবে—এসব বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়াই এই কোর্সের মূল উদ্দেশ্য।
কোর্সটি করানোর দায়িত্বে
নুসরাত জাহান আশা
MBBS 4th Year Student | ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
চিকিৎসাবিজ্ঞানের একাডেমিক অধ্যয়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যজ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি কোর্সটির বিষয়বস্তু সহজ ও শিক্ষার্থী-বান্ধবভাবে উপস্থাপন করবেন।
কোর্সের মূল লক্ষ্য
এই কোর্সের লক্ষ্য কাউকে চিকিৎসক বানানো নয়, কিংবা প্রশিক্ষণ ছাড়াই কাউকে রোগ নির্ণয় বা চিকিৎসা করার সক্ষমতা দেওয়া নয়। বরং লক্ষ্য হলো—দৈনন্দিন জীবনে অসুস্থতা বা জরুরি পরিস্থিতির মুখোমুখি হলে যেন একজন ব্যক্তি আতঙ্কিত না হয়ে পরিস্থিতির গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে পারেন, প্রাথমিকভাবে নিরাপদভাবে সহায়তা করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত effective medical care নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
কারণ, স্বাস্থ্যসংক্রান্ত জরুরি মুহূর্তে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সচেতনতাটুকুও গুরুত্বপূর্ণ।
ক্লাসের বিষয় সমূহ
ইন্সট্রাক্টর পরিচিতি
Utsho School Innovation Team
Instructor
Utsho School Innovation Team বেশ কয়েকজন দক্ষ প্রফেশনাল এর সমন্বয়ে গঠিত একটি টিম যারা বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এই টিম বর্তমান সময়ে ইন্ড্রাস্ট্রিতে যে স্কিলগুলো প্রয়োজন...
ইন্সট্রাক্টরের অন্যান্য কোর্স সমূহ →
ইন্সট্রাক্টর পরিচিতি
Nusrat Jahan Asha
Course Instructor
নুসরাত জাহান আশা
Course Instructor — First Aid & Healthy Lifestyle
নুসরাত জাহান আশা বর্তমানে ব্রাহ্মণ... ইন্সট্রাক্টরের অন্যান্য কোর্স সমূহ →